Friday, November 27, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
ছক্কায় শাহাদাতের সেঞ্চুরি, পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ 51 minutes ago বৃষ্টি নেই, তাপমাত্রায় বড় পরিবর্তনের আভাসও নেই 51 minutes ago দেশের নেতৃত্বের জন্য কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বাড়ানোর আহ্বান জামায়াত নেতার 56 minutes ago মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ একই পরিবারের চারজন আহত 56 minutes ago সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা 58 minutes ago ইয়েমেনে সৌদি বিমান হামলায় প্রাণ গেল ১১ জনের, নিহতদের অধিকাংশ শিশু 1 hour ago বাংলাদেশ থেকে সরিয়ে কয়েক শ মিলিয়ন ডলারের অর্ডার ভারতকে দিয়েছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো 1 hour ago মেহেরপুরে কৃষি ব্যবসায়ী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে অংশীদারিত্ব স্থাপনে প্রশিক্ষণ 1 hour ago
Jashore

নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার

নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চাপাইল ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নড়াগাতী থানা পুলিশের এসআই এফএম তারেকে...

Read on Dainik Jessore Link copied
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার
Photo: Dainik Jessore

নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চাপাইল ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নড়াগাতী থানা পুলিশের এসআই এফএম তারেকের নেতৃত্বে এএসআই নজরুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে
গ্রেপ্তার চুন্নু শেখ নড়াইলের কালিয়া উপজেলার ৯ নম্বর বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মৃত আসর শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াগাতী থানার মামলা নম্বর-০৪, জিআর-৭৩/২৫, তারিখ ২৬ নভেম্বর ২০২৫-এর হত্যা মামলায় চুন্নু শেখ ১ নম্বর আসামি। পেনাল কোড ১৮৬০-এর ৩০২/১১৪/৩৪ ধারায় দায়ের করা এ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original