Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
22°C Overcast
Latest
Environment

রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের চেষ্টা, আটক ১

সুন্দরবনের দুবলার চরে রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের চেষ্টা কালে এক হাজার ফুট ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। এ অভিযোগে বিশ্বজিৎ রায় (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার […]

Read on Khulna Gazette Link copied
রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের চেষ্টা, আটক ১
Photo: Khulna Gazette

সুন্দরবনের দুবলার চরে রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের চেষ্টা কালে এক হাজার ফুট ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। এ অভিযোগে বিশ্বজিৎ রায় (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জামতলা এলাকায় অভিযান চালিয়ে এসব ফাঁদ উদ্ধার করে বন বিভাগ।

আটক বিশ্বজিতের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলা এলাকায়।

বনবিভাগ জানায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের আলোরকোল ক্যাম্পের বনরক্ষীরা জামতলা এলাকায় অভিযান শুরু করেন। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বনের ভেতরে তল্লাশি চালিয়ে হরিণ চলাচলের পথে গাছের সঙ্গে, ঝোপের আড়ালে ও খালের পাড়ে নাইলনের মোটা রশি দিয়ে পাতা সারি সারি ফাঁদ দেখতে পান বনরক্ষীরা। প্রায় দুই ঘণ্টার অভিযানে আনুমানিক এক হাজার ফুট ফাঁদ উদ্ধার করা হয়। একই সময় পাশের খালে চাইয়ে আটকে রাখা বেশ কিছু নিষিদ্ধ শাপলা পাতা মাছ উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয়। পরে ফাঁদগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে এ চক্রের অন্যতম সদস্য বিশ্বজিৎ রায়কে আটক করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, হরিণ শিকার সুন্দরবনের জন্য বড় হুমকি। হরিণ বাঁচলে বাঘ বাঁচবে, বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে। জামতলাসহ সব ক্যাম্পে টহল জোরদার করা হয়েছে। কোনো শিকারিকে ছাড় দেওয়া হবে না।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original