সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় খোলপেটুয়া নদীর পানিতে ডুবে মো. সাগর (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর নাপিতখালী গ্রামের মো. কবিরুল ইসলামের বড় ছেলে।
নিহতের চাচা আবু সাইদ জানান, সাগর মৃগী রোগে আক্রান্ত ছিল। সোমবার সকালে অসুস্থ হয়ে সে নদীর পানিতে পড়ে যায়। পরে নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খুলনা গেজেট/উউরা
Original report
Open original
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.