রূপসা উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন হত্যাকাণ্ডের ১১ দিন অতিবাহিত হলেও এখনও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। ঘটনার রাতে নিহতের বন্ধু আক্তার শেখকে আটক করে পুলিশ। পরে এ মামলায় অন্তর্ভুক্তির জন্য প্রেরণ করা হলে শুনানির দিন ধার্য করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত সোমবার রাতে নিহতের বাবা শেখ আঃ জলিল বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন। এতে তিনি কোনো আসামিদের নাম উল্লেখ করেননি।
তদন্ত কর্মকর্তা বলেন, ১৬ নভেম্বর নিহতের বাবা থানায় মামলা দায়ের করেন। হত্যার কারণ এখনও উদঘাটিত হয়নি, তদন্ত চলছে। হত্যাকাণ্ডের রাতে স্বল্প বাহিরদিয়া থেকে তার বন্ধু আক্তার শেখকে আটক করা হয়। তাকে এ মামলায় অন্তর্ভুক্তির আবেদন করা হয়েছে। আদালত শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে প্রেরণ করেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুম খান বলেন, এ হত্যাকাণ্ডের কয়দিন আগে উপজেলায় লোকমান নামে এক ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় সময় নিহতের বন্ধু আক্তার ঘটনাস্থলে ছিল। জাকির হোসেন হত্যাকাণ্ডের সময়ও ঘটনাস্থলে সে উপস্থিত ছিল। দুটি ঘটনায় তার উপস্থিতি সন্দেহে প্রবণ হওয়ায় তাকে আটক করে পুলিশ। তা ছাড়া এসকল ঘটনায় তার গায়ে গুলি লাগেনি। তাকে এ মামলায় অন্তর্ভুক্তির জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালত আবেদন মঞ্জুর করলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। তদন্ত চলছে।
নিহতের ছোটভাই জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এসএম আবু সাইদ বলেন, হত্যাকাণ্ডের চারদিন পর বাবা থানায় মামলা করেন। শুনেছি একজনকে আটক করেছে পুলিশ। হত্যা পরবর্তী খবর তিনি জানেন না। থানা থেকে ন্যায় বিচার পাওয়ার কথা জানানো হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর রাত ১০টার দিকে রূপসা উপজেলার স্বল্প বাহিরদিয়া এলাকার হিরকের দোকানের সামনে দুর্বৃত্তরা রূপসা উপজেলা সদর ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য মোঃ জাকির হোসেনকে গুলি করে হত্যা করে।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.