পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা ও দুই শ্যালককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্য পাওয়ার রাতে অভিযান চালানো হয়। এরপর মিরপুর ডিওএইচএস থেকে শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করা হয়।
তিনি আরও জানান, অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের তালিকাভুক্ত মামলার আসামি সায়লা ফারজানা। তার পলাতক স্বামী মনিরুলের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে তিনিও যুক্ত ছিলেন। সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
উল্লেখ, শায়লা ফারজানা ১৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালের পট পরিবর্তনের পরে ৮ সেপ্টেম্বর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেয়া হয়।
অন্যদিকে, মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান। সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক রয়েছেন।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.