Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
19°C Clear sky
Latest
শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল 56 minutes ago বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প 1 hour ago খুলনায় রেস্টুরেন্টে চাঁদার দাবিতে গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ 1 hour ago চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা 1 hour ago কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট 1 hour ago শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস 1 hour ago ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি 1 hour ago ৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী 1 hour ago
Crime

শার্শায় সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা আটক

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সেলিম রেজা বিপুলকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান বলে জানিয়েছে […]

Read on Khulna Gazette Link copied
শার্শায় সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা আটক
Photo: Khulna Gazette

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সেলিম রেজা বিপুলকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকালে (২৪ নভেম্বর) উপজেলার নিজামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শার্শা উপজেলার কেরালখালী উত্তরপাড়ার মৃত শামসুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যানকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। শার্শা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original