Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
23°C Mainly clear
Latest
Satkhira

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার : সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং রূপান্তর এর আয়োজনে ২১ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাব কনফারেন্স রুমে রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। রূপ...

Read on Voice of Satkhira Link copied
সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ
Photo: Voice of Satkhira
স্টাফ রিপোর্টার :
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং রূপান্তর এর আয়োজনে ২১ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাব কনফারেন্স রুমে রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। রূপান্তর এর আশ্বাস প্রকল্পের গ্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল এর সঞ্চালনায় সহায়ক হিসাবে সেশন পরিচালনা করেন, রূপান্তর এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সিডো’র নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, সিডাব্লুসিএস এর কর্মকর্তা আরিফুর রহমান রানা, ব্রাক এর জেলা সমন্বয়কারী  আশরাফুল ইসলাম, রাইটস যশোর এর প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, অগ্রগতি সংস্থার কেস ম্যানেজার জিয়াউর ইসলাম, সক্রিয় কর্মী সালমা আক্তার ও  রকিবুল ইসলাম। সভায় অংশগ্রহণ কারীবৃন্দ আশ্বাস প্রকল্প, যশোর জেলার মানব পাচারের বর্তমান পরিস্থিতি ও প্রবনতা বিষয়ে প্রাথমিক ধারনা, সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধে বিদ্যমান উদ্যোগ সমূহ ও চ্যালেঞ্জ পর্যালোনা, এমআরএম অনুযায়ী সেবা ও রেফারেল সমন্বয়। যশোর জেলা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক, মানব পাচার প্রতিরোধ কমিটি , সক্রিয়কর্মী দল, সারভাইভারস লীডার, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি দপ্তর ও বেসরকারি সংগঠনের মধ্যে সমন্বয় সিস্টেম ও উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়, দলীয় কাজের মাধ্যমে সাসটেইনেবিলিটি প্লান ও কর্মপরিকল্পনা তৈরি করা হয়। আশ্বাস প্রকল্পে রূপান্তর খুলনা,সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহে কার্যক্রম বাস্তবায়ন করছে।#

The post সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ appeared first on Voice of Satkhira.

Original report

Continue reading at Voice of Satkhira

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original