সাতক্ষীরায় আইনের শিক্ষার্থীদের একমাত্র সংগঠন ‘ল স্টুডেন্টস ফোরাম’-এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল কলেজের শিক্ষক এবং ল স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা ও সাতক্ষীরা ল কলেজের প্রভাষক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট শরীফ আজমির হোসেন রোকন।
বিশেষ অতিথি ছিলেন ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী শাহাবুদ্দিন সাজু এবং সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন ল স্টুডেন্টস ফোরাম এর সাধারণ সম্পাদক আবুল হাসান, সহ সভাপতি ইমরান হোসাইন সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অনি, মাশকুরা পারভিন মৌ, সাংগঠনিক সম্পাদক খায়বার আলী, সাহিত্য বিষয়ক সম্পাদক, ফারজানা বেবি, বিকাশ মণ্ডল,আতিক মুজাহিদ
এ সময় সংগঠনের বর্তমান সদস্যবৃন্দ ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ল স্টুডেন্ট ফোরাম সাতক্ষীরা ল কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি সংগঠনটি জেলায় নানা ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। আগামীতেও শিক্ষার্থীদের কল্যাণে এবং সমাজসেবায় এই সংগঠনের ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
আলোচনা সভা শেষে অতিথি ও শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
প্রেস বিজ্ঞপ্তি
#
The post সাতক্ষীরায় ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন appeared first on Voice of Satkhira.
Original report
Open original
Continue reading at Voice of Satkhira
This story was collected by Khulna Info and links back to the original publisher.