Friday, November 27, 2026 Khulna, Bangladesh
19°C Clear sky
Latest
Crime

সন্ধ্যায় ডেকে নেয়ার পর নিখোঁজ, সকালে গাছে মিলল ঝুলন্ত মরদেহ

নওগাঁর মহাদেবপুরে আসাদ (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মাতাজীহাটের সাতগ্রাম এলাকায় একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসাদ উপজেলার বেতবহুতি গ্রামের আছির উদ্দিনের ছেলে। নিহতের পরিবারের অ...

Read on Dainik Khulna 24 Link copied
সন্ধ্যায় ডেকে নেয়ার পর নিখোঁজ, সকালে গাছে মিলল ঝুলন্ত মরদেহ
Photo: Dainik Khulna 24

নওগাঁর মহাদেবপুরে আসাদ (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মাতাজীহাটের সাতগ্রাম এলাকায় একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসাদ উপজেলার বেতবহুতি গ্রামের আছির উদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, আসাদকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহতের নানা হারুন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে এক ব্যক্তি মুঠোফোনে কল করে আসাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাতে পরিবারের সদস্যরা একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পান। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বুধবার সকাল ১০টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে একটি গাছে আসাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে মাতাজীহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, নিহতের পরিবারের মধ্যে একটি কলহের তথ্য পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original