Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
19°C Clear sky
Latest
Jashore

সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল

বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যশোর জেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকালে শহরের ঈ...

Read on Dainik Jessore Link copied
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
Photo: Dainik Jessore

বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যশোর জেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার বিকালে শহরের ঈদগাহ মোড় জিরো পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তৃতা করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে জাতীয় ঐক্য হবে জনগণের ঐক্য; কোনো দল বা ব্যক্তির সঙ্গে নয়। তিনি বলেন, একটি শর্তেই ঐক্য হতে পারে—তা হলো জনগণের গণভোটের গণরায় মেনে নেওয়া এবং আগামী জানুয়ারি মাসের সংসদে সংস্কার পরিষদের সুপারিশ অনুযায়ী সংবিধান সংস্কার করা। এ বিষয়ে সরকার অপেক্ষা করলে ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর ঐক্য গড়ে উঠবে না বলে মন্তব্য করেন তিনি।
অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারের ব্যর্থতার দায়ভার নেবে না। তিনি অভিযোগ করেন- দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের মাধ্যমে দেশকে আবার অন্ধকারের দিকে নেওয়া হচ্ছে এবং শত শত কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে। ৫ আগস্টের বিপ্লব ও গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংবিধান সংস্কার ও জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছিল; প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রী-এমপিরাও ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চেয়েছিলেন, কিন্তু সংসদে গিয়ে সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
সমাবেশে আরও বক্তৃতা করেন জেলা সেক্রেটারি গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সেক্রেটারি আবুল হাশিম রেজা, জেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন ও নজরুল ইসলাম হান্নান, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেন এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুজ্জামান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মণিহার সিনেমা হল চত্বরে গিয়ে শেষ হয়।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original