Friday, November 20, 2026 Khulna, Bangladesh
23°C Rain
Latest
খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান, রাহুলের প্রশ্ন কতটি ভূপাতিত হয়েছে 14 minutes ago প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা 17 minutes ago ভৈরব নদ নিয়ে ডাক্তার উষার আহবানে যশোরে ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু 30 minutes ago প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে যশোর জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত 31 minutes ago টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি ক্ষেত জলমগ্ন 32 minutes ago নড়াইলের কালিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, দুই প্রতিমন্ত্রীসহ নেতৃবৃন্দ 33 minutes ago শেখ হাসিনার লাশ দরকার : রুহুল কবির রিজভী 1 hour ago কাঁঠালবাগানে গ্যাসের আগুনে গৃহবধূর মৃত্যু, দগ্ধ ৪ 1 hour ago
Jashore

যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত ২

যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তদের পেট্রোল বোমা (ককটেল সদৃশ) নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক রাজিব (৪৫) অগ্নিদগ্ধ হয়েছেন এবং চালকের সহকারী (হেলপার) হৃদয় (৪০) কাচের আঘাতে আহত হয়েছেন। গতকাল বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার হা...

Read on Dainik Khulna 24 Link copied
যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত ২
Photo: Dainik Khulna 24

যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তদের পেট্রোল বোমা (ককটেল সদৃশ) নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক রাজিব (৪৫) অগ্নিদগ্ধ হয়েছেন এবং চালকের সহকারী (হেলপার) হৃদয় (৪০) কাচের আঘাতে আহত হয়েছেন।

গতকাল বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত চালক রাজিব যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর (তৃপ্তিপুর) গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং সহকারী হৃদয় একই এলাকার জনি শেখের ছেলে।

আহত রাজিব জানান, ঢাকা থেকে যশোরগামী একটি বড় কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-৩৭২৭) হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশের কলাবাগানের ভেতর থেকে ৪-৫ জন দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।

এর মধ্যে একটি বোমা গাড়ির বডিতে আঘাত করে এবং অপরটি পাশের খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে চালকের পাশে বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই গাড়িতে আগুন ধরে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি সড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে।

 

খবর পেয়ে চাঁনপাড়া ক্যাম্পের টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে চালক রাজিবের মুখ, পিঠ ও হাতের চামড়া পুড়ে গেছে এবং তার অবস্থা কিছুটা গুরুতর। এ ছাড়া গাড়ির ভাঙা কাচের আঘাতে সহকারী হৃদয়ের হাত ও মুখ কেটে গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original