Saturday, November 21, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Jashore

প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

স্টাফ রিপোর্টার : ঘাপটি মেরে থাকা ফ্যাসিসের দোসর ও গণতন্ত্র বিরোধী শক্তিরা দেশে ও প্রশাসনের ভেতরে সক্রিয় হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচব রুহুল কবির রিজভী। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত মন্ত্রী ও বিএনপির...

Read on Dainik Jessore Link copied
প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
Photo: Dainik Jessore

স্টাফ রিপোর্টার : ঘাপটি মেরে থাকা ফ্যাসিসের দোসর ও গণতন্ত্র বিরোধী শক্তিরা দেশে ও প্রশাসনের ভেতরে সক্রিয় হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচব রুহুল কবির রিজভী। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। পতিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, ‘গণতন্ত্রবিরোধী ব্যক্তিটি ছাত্রজনতার তাড়া খেয়ে পালিয়ে যেয়ে ভারত থেকে আগুন সন্ত্রাসের মদদ দিচ্ছে। তাদের তো অবৈধ টাকার অভাব নেই। টাকা পাচার করেও দেশের ভেতরে অগাধ টাকা রয়েছে। ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসররা অবৈধ টাকা দিয়ে সন্ত্রাসী টোকাইদের দিয়ে এখন বাড়ি গাড়িতে আগুন লাগাচ্ছে। শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়ি নয়; গণতান্ত্রিক সংগ্রামে অংশ নেওয়া ভিন্ন দলের নেতাদের বাড়িতেও আগুন দিচ্ছে। এই মদদটা আসছে পার্শ্ববর্তী দেশ থেকে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার লাশ দরকার। তার দলের নেতাকর্মীর লাশ হলেই তার ভালো হয়। আন্দোলন বেগবান করার জন্যই তার লাশ দরকার।’
রিজভী অভিযোগ করে বলেন, ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তিরা দেশে ও পুলিশ প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা গণতন্ত্রবিরোধী শক্তিরা সক্রিয় হয়েছে। সক্রিয় হয়েছে বলেই বিএনপি ক্ষমতায় থেকেও গত তিনদিনে বিএনপির তিন নেতাকে নিহত হতে হয়েছে।’
যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির গোলাম রসুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও ছেলে বিদ্যুৎ, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আলোচনাসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original