Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
23°C Mainly clear
Latest
Kushtia

মুগদায় বিপিডিবি অফিসার্স কোয়ার্টারের ফটকে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: রাজধানীর মুগদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অফিসার্স কোয়ার্টারের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুগদা থান...

Read on Kushtia Protidin Link copied
মুগদায় বিপিডিবি অফিসার্স কোয়ার্টারের ফটকে ককটেল বিস্ফোরণ
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    রাজধানীর মুগদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অফিসার্স কোয়ার্টারের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় বিপিডিবি অফিসার্স কোয়ার্টারের গেটসংলগ্ন প্রধান সড়কে একটি ককটেল নিক্ষেপ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখানে অবস্থান নেয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।

The post মুগদায় বিপিডিবি অফিসার্স কোয়ার্টারের ফটকে ককটেল বিস্ফোরণ appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original