Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Kushtia

সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া জাতীয় ঐক্য নয়, সরকারের উদ্যোগ নিয়ে নাহিদের সংশয়

অনলাইন ডেস্ক: জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর মতে, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মধ্য দিয়ে সরকারকে জাতীয় ঐকমত্যের বিষয়ে আন্তরিকতার প্...

Read on Kushtia Protidin Link copied
সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া জাতীয় ঐক্য নয়, সরকারের উদ্যোগ নিয়ে নাহিদের সংশয়
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর মতে, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মধ্য দিয়ে সরকারকে জাতীয় ঐকমত্যের বিষয়ে আন্তরিকতার প্রমাণ দিতে হবে। তা না হলে সরকারের ঐক্যের উদ্যোগ কেবল ডিসেম্বর মাসে আওয়ামী লীগকে প্রতিহত করার কৌশল বলে প্রতীয়মান হবে।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। এতে জনগণ ও রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে, সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে চায়।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ডিসেম্বর মাসে আওয়ামী লীগকে ঠেকানোর উদ্দেশ্যে জাতীয় ঐকমত্যের কথা বলা হতে পারে। এরপর জানুয়ারিতে একদলীয় কমিটির মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করা হলে সেই ঐক্য প্রক্রিয়ার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এমন উদ্যোগে এনসিপি অংশ নেবে না বলেও জানান তিনি।

জাতীয় ঐক্যের সম্ভাব্য ভিত্তি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সুষ্ঠু বিচার ত্বরান্বিত করা, আসন্ন গঙ্গা চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার মতো মৌলিক বিষয়ে বিএনপি সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এসব বিষয়ে ঐকমত্য তৈরি হলেই কেবল জাতীয় ঐক্য সম্ভব।

পতিত ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলার প্রসঙ্গে তিনি বলেন, শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য যথেষ্ট নয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় জনগণ, সামাজিক শক্তি ও রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যই ফ্যাসিবাদী শক্তিকে প্রতিরোধ করতে সক্ষম।

এ সময় বিমানবন্দরে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

The post সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া জাতীয় ঐক্য নয়, সরকারের উদ্যোগ নিয়ে নাহিদের সংশয় appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original