Saturday, November 21, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Jashore

নড়াইলের কালিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, দুই প্রতিমন্ত্রীসহ নেতৃবৃন্দ

রাজিয়া সুলতানা, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : আজ (শুক্রবার-২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়া উপজেলায় ফ্যাসিস্ট সন্ত্রাসীদের হামলায় নিহত কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানার কবর জিয়ারত করেছেন বিএনপির...

Read on Dainik Jessore Link copied
নড়াইলের কালিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, দুই প্রতিমন্ত্রীসহ নেতৃবৃন্দ
Photo: Dainik Jessore

রাজিয়া সুলতানা, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : আজ (শুক্রবার-২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়া উপজেলায় ফ্যাসিস্ট সন্ত্রাসীদের হামলায় নিহত কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানার কবর জিয়ারত করেছেন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী,বিদ্যুৎ,জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
এবং পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ।
দলীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কালিয়ায় নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট কর্তৃক হামলায় নিহত দুই নেতার কবর জিয়ারত করেন।
নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সংবাদকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী কবর জিয়ারত শেষে বলেন, নিহতরা গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন। ওদের মর্যাদা হচ্ছে শহীদের মর্যাদা। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবো আমরা। নিষিদ্ধ আওয়ামীলীগ যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকেও তাদের সেই তৃষ্ণা আরও তীব্র হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মোটরসাইকেলযোগে মিছিল বের করেন। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওইদিন সন্ধ্যায় নিষিদ্ধ আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্যের বাড়ির সীমানা অতিক্রম করে সামনের দিকে এগোনোর সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিতভাবে এ হামলা চালায় বলে অভিযোগ । এসময় বিএনপি নেতা শাহিন ও সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original