Friday, November 20, 2026 Khulna, Bangladesh
22°C Overcast
Latest
Jashore

যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে টিকতে না পেরে পালিয়ে যায়। কিন্তু পাশর্^বর্তী দেশে পালিয়ে থেকে তাদের রক্ত তৃষ্ণা আ...

Read on Dainik Jessore Link copied
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি
Photo: Dainik Jessore

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে টিকতে না পেরে পালিয়ে যায়। কিন্তু পাশর্^বর্তী দেশে পালিয়ে থেকে তাদের রক্ত তৃষ্ণা আবারও জেগে উঠেছে। সেই রক্তের তৃষ্ণা মেটানোর জন্য তারা কখনো মানুষ হত্যা করছে, পুলিশের গাড়ীতে, মানুষের বাড়িতে আগুন দিচ্ছে। দুই একদিনের মধ্যে তারা নড়াইলের কালিয়ায় দুইজনকে হত্যা করেছে। ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লাকে হত্যা করেছে। এখনো তাদের মানুষ হত্যা এবং রক্তের নেশা মেটে নি। বৃহস্পতিবার রাতে যশোর জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ড। মতবিনিয় সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, সরকার দৃঢ় চিত্তে সন্ত্রাসের দমন করার ব্যবস্থা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ধৈর্য্যের সীমা পার হয়ে গেছে। কঠোর ভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইনশা আল্লাহ সেটি হবে। প্রতি পাড়া মহল্লায়, ওয়ার্ড, ইউনিয়ন, থানায় আমাদের সমর্থন আছে। আমরা জনগণকে নিয়ে পথে পথে এই পঞ্চম বাহিনীকে প্রতিহত করবো। যারা বেইনী কাজ করছে, আইন প্রয়োগকারী সংস্থা গুলো তাদেরকে আইনের আওতায় আনবে। কিন্ত আমরা রাজপথ মেঠো গলিপথ কোনটায় ছাড়বো না। জনগণকে সাথে নিয়ে দুর্বৃত্ত পঞ্চম বাহিনীকে চিহ্নিত করবো এবং আইন প্রয়োগকারী সংস্থা গুলোকে ব্যবস্থা নিতে বলবো। যাতে করে আর কোন মানুষ হত্যার শিকার কিংবা কারো বাড়ি, গাড়ী না পোড়ে। দেশকে চিরস্থায়ী শান্তি, স্থিতিশীল রেখে গণতান্ত্রিক যাত্রা সুচারু ভাবে স্থির লক্ষ্যে এগিয়ে যেতে পারে সেটা আমাদের চেষ্টা থাকবে। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সুনামের সাথে দেশ পরিচালনা করছে। কেই এখন আর বলে না সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকের টাকা পাচার হয়ে যাচ্ছে। ক্ষমতাসীন দলের এমপি মন্ত্রী, নেতকার্মীরা অন্যেও জমি দখল করছে, বিত্ত বৈভাবের মালিক হচ্ছে এমন কেউ আর বলে না। ফ্যাসিস্ট আমলে ভয় এবং ত্রাসের যে রাজত্ব ছিল সেটি এখন আর নেই। বিরোধী দল কিংবা ভিন্ন মতের মানুষ গুলো তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিরুদ্ধে কোন অভিযোগ দিতে পারছে না, যে এই সরকার গুম খুন কিংবা ক্রস ফায়ারের সাংস্কৃতি চালু করেছে। এমন গণতান্ত্রিক পরিবেশের জন্য বিএনপি অঙ্গ সংগঠনসহ সমমনা রাজনৈতিক দল দীর্ঘ ১৭ বছর নিরন্তর সংগ্রাম করেছে। সেই আন্দোলন করতে গিয়ে ভয়াবহ দুর্দশার শিকার হয়েছে। অনেকে সন্তান পিতা হারিছে এবং পিতা সন্তাককে হারিয়েছ। কারও লাশ পাওয়া গেছে খালের ধারে নদীর পাড়ে। শীতলক্ষ্য নদীর তীরে সাতটি লাশ ভেসে উঠেছে। আমরা চেয়েছি এমন একটি সমাজ এবং রাষ্ট্র যেখানে প্রতি মানুষ নির্বিঘ্নে ভয়হীন ভাবে চলাফেরা করবে। সংবিধান অনুযায়ী প্রতি নাগরিকের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হবে। রুহুল কবির রিজভী জুলাই সনদ প্রসঙ্গে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকার করছে। জুলাই সনদে বেশ কিছু বিষয় বিএনপি আপত্তি দিয়েছে। সে গুলো নিষ্পত্তির জন্য সংসদে বিরোধী দলের যারা আছেন তাদেরকে ডাকা হয়েছে। এর মাধ্যমে সমাধান হয়ে যাবে। মানুষ শান্তিপূর্ণ পরিবেশ চায়, যে ভয়ংকর দুঃশাসন আমাদের ঘাড়ের ওপর চেপে বসেছিলো, সেই ভয়ংকার রক্ত পিপাসু দানবকে সরাতে দীর্ঘ ১৭ বছর সময় লেগেছে। সরাতে গিয়ে ছোট মাছুম বাচ্চা থেকে শুরু প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়েছে। এরপর অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। বর্তমান সরকার একটি নির্ভেজাল জনগণের সরকার। সরকার র্নির্বাচনের আগে জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই যাচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষ রোপণের মধ্য দিয়ে। যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বর্তমান নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, সারিবা নাজমুল প্রমুখ।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original