Friday, November 20, 2026 Khulna, Bangladesh
22°C Drizzle
Latest
Jashore

আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে সবাই এক মঞ্চে দাঁড়াই : তারেক রহমান

যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেরাই প্রমাণ করেছে, এরা কোনো রাজনৈতিক দল নয়; বরং তাদের পরিচয় সন্ত্রাসী...

Read on Dainik Jessore Link copied
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে সবাই এক মঞ্চে দাঁড়াই : তারেক রহমান
Photo: Dainik Jessore

যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেরাই প্রমাণ করেছে, এরা কোনো রাজনৈতিক দল নয়; বরং তাদের পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী।
বুধবার ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সংসদে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, বর্তমান সরকার ও জাতীয় সংসদ যখন দেশকে স্বনির্ভর ও পুনর্গঠনের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশে ও বিদেশে অবস্থানরত চিহ্নিত এই সন্ত্রাসী গোষ্ঠী দেশ ও জনগণের বিরুদ্ধে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।
সাম্প্রতিক বিভিন্ন ঘটনার উল্লেখ করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পলাতক নেত্রীর নির্দেশে গণতন্ত্রকামী মানুষের বাড়িঘরে আগুন দেওয়া এবং হত্যার তালিকা তৈরির মতো বেপরোয়া কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের প্রকৃত চরিত্র প্রকাশ পেয়েছে। তিনি আরও বলেন, বিদেশের মাটিতেও বিভিন্ন ঘটনায় এই গোষ্ঠীর সন্ত্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা এবং এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে বিদেশে লাঞ্ছিত করার অপচেষ্টা, যুক্তরাষ্ট্রে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে একজন বাংলাদেশি নারী শিল্পীর ওপর হামলার ঘটনাও এর উদাহরণ।
সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সংসদের বাইরের গণতান্ত্রিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে সবাই এক মঞ্চে দাঁড়াই।
এ সময় তিন দশক আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া একটি স্লোগারও স্মরণ করেন তিনি। তারেক রহমান বলেন, আবারও সেই আওয়াজ তুলে বলতে চাই—‘ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’
বাংলাদেশকে আর কখনো কোনো তাবেদার শক্তির হাতে সঁপে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যাদের হাতে গোলামির জিঞ্জির, সেই তাবেদারি শক্তিকে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।
তারেক রহমান বলেন, চব্বিশের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পতিত স্বৈরাচারের যেকোনো অপতৎপরতা রুখে দিতে হবে। এ জন্য গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original