Friday, November 20, 2026 Khulna, Bangladesh
22°C Rain
Latest
নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকায় জামায়াতের ১০০ দিনের কর্মসূচি 25 minutes ago এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন 25 minutes ago রাতভর রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্রাণ গেল অন্তত ৮ জনের 29 minutes ago কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে দুজন 35 minutes ago নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান, একটি শামুকখেকো 37 minutes ago মেসিহীন আর্জেন্টিনায় দর্শক খরা, সমাধান দিলেন মার্তিনেজ 1 hour ago খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান, রাহুলের প্রশ্ন কতটি ভূপাতিত হয়েছে 1 hour ago প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা 1 hour ago
Kushtia

কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে দুজন

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া শহরের মজমপুর রেললাইনের পাশে একটি ভাঙারির দোকানে বিস্ফোরণে দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুজনকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শহরের কোর্টপাড়া এ...

Read on Kushtia Protidin Link copied
কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে দুজন
Photo: Kushtia Protidin

নিজস্ব প্রতিবেদক:   কুষ্টিয়া শহরের মজমপুর রেললাইনের পাশে একটি ভাঙারির দোকানে বিস্ফোরণে দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুজনকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন শহরের কোর্টপাড়া এলাকার জব্বারের ছেলে ভাঙারি বিক্রেতা সুমন (৩৫) এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে ভাঙারি ক্রেতা রুহুল আমিন (৪২)।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ভাঙারির মালামাল একটি বস্তায় ভরে বিক্রির জন্য রুহুল আমিনের দোকানে নিয়ে যান সুমন। বস্তাভর্তি মালামাল স্কেল মেশিনে ওজন করার পর সেগুলো নিচে ঢালতে গেলে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু মাটিতে পড়ে বিস্ফোরিত হয়। এতে দোকানদার রুহুল আমিন ও বিক্রেতা সুমন আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, বিস্ফোরণে আহত অবস্থায় দুজনকে জরুরি বিভাগে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বিস্ফোরণে দুজনের পায়েই আঘাত লেগেছে। সুমনের ডান পায়ের ক্ষত তুলনামূলক বেশি এবং বাম পায়ে কম। রুহুল আমিনের পায়ের আঘাতও তুলনামূলক কম।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণ, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে দুজন appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original