Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি, পুলিশে সোপর্দ 50 minutes ago ৪০৫ টন বিস্ফোরক নিয়ে চীন থেকে বাংলাদেশগামী জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায় 50 minutes ago নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে 52 minutes ago সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি 53 minutes ago বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ 53 minutes ago শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক 53 minutes ago নগরীতে গণপিটুনির পর অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আটক 54 minutes ago সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত 54 minutes ago
Jashore

যশোরে টিআরসি নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই

যশোর অফিস : যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৮টায় যশোর পুলিশ লাইন্সে এ কার্যক্রম শুরু হয়। যশোরের পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের স...

Read on Dainik Jessore Link copied
যশোরে টিআরসি নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই
Photo: Dainik Jessore

যশোর অফিস : যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৮টায় যশোর পুলিশ লাইন্সে এ কার্যক্রম শুরু হয়।
যশোরের পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। প্রথম দিন শুরু থেকে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
কার্যক্রম চলাকালে পুলিশ সুপার সরেজমিনে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্যও দেন।
প্রথম দিনের যাচাই-বাছাই শেষে উত্তীর্ণ প্রার্থীদের ব্রিফিং করেন পুলিশ সুপার। এ সময় তিনি নিয়োগের দ্বিতীয় দিনে প্রার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য তিনি প্রার্থীদের সতর্ক করেন।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে আসা প্রতিনিধিরা এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original