যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিন্টু গাজীকে আটক করেছে ডিবি পুলিশের সাইবার ইনভেস্টিগেশন টিম । বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মিন্টু গাজী যশোর শহরের বকচর হুঁশতলা বৌবাজার এলাকার আব্দুল হামিদ গাজীর ছেলে।
এর আগে গাড়ির কাজ করতে রাজি না হওয়ায় শ্রমিক সরদার বাপ্পী রহমানকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মিন্টু গাজীসহ কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়। এছাড়া বিভিন্ন সময় তার নানা কর্মকাণ্ডে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়।
মামলার বলা হয়, গত ২৭ আগস্ট সকালে বকচর হুঁশতলা এলাকায় বাপ্পী রহমানের ভাড়া বাসায় গিয়ে তাকে লোহার রড দিয়ে পেটানো এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করে মিন্টু। আহত বাপ্পীকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি থানায় মামলা করেন। এর আগে ২৮ সেপ্টেম্বর মিন্টু গাজীকে শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের দাবিতে ইউনিয়নের সভাপতির কাছে লিখিত আবেদন দেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। এ জাতীয় নানা আলোচিত ঘটনায় সর্বশেষ বৃহস্পতিবার মধ্যরাতে তাকে আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, আটক মিন্টু গাজীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.