Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
19°C Clear sky
Latest
শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল 56 minutes ago বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প 1 hour ago খুলনায় রেস্টুরেন্টে চাঁদার দাবিতে গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ 1 hour ago চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা 1 hour ago কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট 1 hour ago শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস 1 hour ago ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি 1 hour ago ৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী 1 hour ago
Politics

১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ২৯৭তম বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক গত ২৩ আগস্ট যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিলো সেই কমিশনের অধীনে আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির […]

Read on Khulna Gazette Link copied
১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ
Photo: Khulna Gazette

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ২৯৭তম বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক গত ২৩ আগস্ট যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিলো সেই কমিশনের অধীনে আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ গতকাল এই আদেশ দেন।

আদালতে একই সাথে ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশন ভেঙে দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম গত ২৭ অক্টোবর যে প্রজ্ঞাপন জারি করেছিলেন, সেই প্রজ্ঞাপনের কার্যকারিতা আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন। আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেছেন।

পুরানো নির্বাচন কমিশন ভেঙ্গে নতুন নির্বাচন কমিশন গঠন করে গত ২৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন এবং গত ৪ নভেম্বর নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

একই সাথে গত ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশনের অধীনে এবং ৯ অক্টোবর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসরণ করে নির্বাচনের বাকি আনুষ্ঠানিকতা শেষ করতে বিবাদীদের প্রতি কেন নির্দেশ প্রদান করা হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল কবির নামে একজন রিট আবেদনটি দায়ের করেন। তার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোটে মোহাম্মদ আলী। বিবাদীদের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাভোকেট ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

আদালতের আদেশে দেখা যায়, গত ১৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ২৯৭তম বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক গত ২৩ আগস্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। সে অনুসারে নির্বাচন হওয়ার কথা ১৭ সেপ্টেম্বর। কিন্তু গত ১০ সেপ্টেম্বর ম্যানেজিং বোর্ডের অনুমোদন ছাড়াই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম এককভাবে ১৭ সেপ্টেম্বরের নির্বাচন বাতিল করেন।

এ বিষয়ে রিট আবেদন দায়ের করা হলে হাইকোর্ট গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আপিল করলে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ৮ অক্টোবর বা তার আগে নির্বাচন করার নির্দেশ দেন। পরে আরও একটি আবেদেনর প্রেক্ষিতে চেম্বার আদালত নির্বাচন ২৬ অক্টোবর বা তার আগে করার নির্দেশ দেন। পরে সময় বাড়াতে আরও একটি আবেদন করা হলে আপিল বিভাগ ২ নভেম্বর তা খারিজ করে দেন।

হাইকোর্ট তার আদেশে বলেছেন, “এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের উচিত ছিলো সর্বোচ্চ আদালতের আদেশ মেনে নির্বাচনের আয়োজন করা। কিন্তু তারা তা না করে গত ২৩ আগস্ট গঠিত নির্বাচন কমিশন ভেঙ্গে দেয় এবং নতুন করে কমিশন গঠন করে যারা গত ৪ নভেম্বর নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এমন পদক্ষেপ দেশের সর্বোচ্চ আদালতের আদেশকে ব্যাহত করতে এক ‘নোংরা চালাকি’ ছাড়া আর কিছুই নয়।

রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ আলী বলেন, সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করায় তারা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার পৃথক আবেদন দায়ের করেছেন।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original