Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
23°C Mainly clear
Latest
Khulna

বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম মানুর ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বীমা কর্মকর্তা শাহ মোহাম্মদ কামরুল ইসলাম মানু (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে […]

Read on Khulna Gazette Link copied
বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম মানুর ইন্তেকাল
Photo: Khulna Gazette

বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বীমা কর্মকর্তা শাহ মোহাম্মদ কামরুল ইসলাম মানু (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হসপিটাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন যাবৎ খুলনা ও ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন।

শনিবার (২১ নভেম্বর) সকালে তার মরদেহ নগরীর গগন বাবু রোডস্থ বাসভবনে আনা হলে স্বজনেরা কান্নায় ভেঙ্গে পড়েন।
বাদ জোহর গগন বাবু রোড বেলাল জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদানের মাধ্যমে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে অন্তিম বিদায় জানান। এরপর টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। বিপুল সংখ্যক মুসল্লি জানাজা ও দাফনে অংশ নেন।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original