অনলাইন ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ভারতের দিল্লি থেকে ঢাকায় ফেরার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবস্থান নেওয়ার পর এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট একটি তারিখের কথা জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর মুখপাত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট তাঁকে বাংলাদেশি বিমানে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবারও একইভাবে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
সৈয়দ মোজাম্মেল আলি বলেন, সংবিধানবহির্ভূতভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। তবে গত রোববার এক মন্ত্রী বার্তা সংস্থাটিকে বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় তাঁর নির্দেশনায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। পরবর্তী সময়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের নভেম্বরে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
সূত্র: রয়টার্স।
The post বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা হাসিনার, বিমানের ফ্লাইট চেয়ে সরকারের কাছে অনুরোধ appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.