Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
Kushtia

শুটিংয়ে বের হওয়ার মুহূর্তে হোটেলে ঢলে পড়েন অভিনেতা সোহেল খান

অনলাইন ডেস্ক: বগুড়ায় সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে হোটেলকক্ষ থেকে বের হওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিনেতার মৃত্যুর আগমুহূর্তের ঘটনা সামাজিক য...

Read on Kushtia Protidin Link copied
শুটিংয়ে বের হওয়ার মুহূর্তে হোটেলে ঢলে পড়েন অভিনেতা সোহেল খান
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:     বগুড়ায় সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে হোটেলকক্ষ থেকে বের হওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিনেতার মৃত্যুর আগমুহূর্তের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন সহশিল্পী শাহরিয়ার নাজিম জয়। তাঁরা দুজন বগুড়ার হোটেল মম ইন-এ ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছিলেন।

ফেসবুক পোস্টে জয় জানান, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। তাঁর পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট। শুটিংয়ে যাওয়ার জন্য গাড়িও হোটেলের নিচে অপেক্ষা করছিল। এ সময় প্রোডাকশন বয় তাঁকে নিতে কক্ষে গেলে বের হওয়ার মুহূর্তেই মাটিতে পড়ে যান সোহেল খান। পরে তাঁর মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।

জয়ের বর্ণনা অনুযায়ী, প্রথমে উপস্থিত অনেকেই বিষয়টিকে সকালের নাশতায় ড্রাগন ফল খাওয়ার প্রতিক্রিয়া বলে মনে করেছিলেন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করে শাহরিয়ার নাজিম জয় তাঁর পোস্টে লেখেন, প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।

‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার তাঁর শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

The post শুটিংয়ে বের হওয়ার মুহূর্তে হোটেলে ঢলে পড়েন অভিনেতা সোহেল খান appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original