Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
23°C Clear sky
Latest
Crime

বিমানে পলাতক হাসিনার ফেরার আবদার হাস্যকর : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, রাষ্ট্রীয় উড়োজাহাজ চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দেশে ফেরার আবদার হাস্যকর ও উন্মাদনা ছাড়া কিছু নয়। আজ মঙ্গলবার সকালে বার্তা সংস্থা […]

Read on Khulna Gazette Link copied
বিমানে পলাতক হাসিনার ফেরার আবদার হাস্যকর : চিফ প্রসিকিউটর
Photo: Khulna Gazette

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, রাষ্ট্রীয় উড়োজাহাজ চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দেশে ফেরার আবদার হাস্যকর ও উন্মাদনা ছাড়া কিছু নয়।

আজ মঙ্গলবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, পলাতক শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। পলাতক আসামির পক্ষে রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার ঘটনা নজিরবিহীন।

আমিনুল ইসলাম বলেন, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটির সন্ত্রাসী পরিচয়ই প্রকাশ পাচ্ছে। অন্য দেশের ভূখণ্ডে এসব তৎপরতা বন্ধে সরাসরি আইনি পদক্ষেপের সুযোগ না থাকলেও কূটনৈতিক উদ্যোগ নেওয়া সম্ভব।

তিনি আরো বলেন, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হলে বিচারের মাধ্যমে দলটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে সরকার ও ট্রাইব্যুনাল।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original