বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলজুড়ে অ¯িরতা তৈরি হয়েছে। টানা দুই দিনের দমকা বাতাস ও প্রবল বৃষ্টিপাতে সাগর বেশ অশান্ত হয়ে উঠেছে। এর সরাসরি প্রভাব পড়েছে সুন্দরবনের দুবলার পাঁচটি চরের মৌসুমি শুঁটকি পল্লিতে; মাছ ধরতে সাগরে নামতে পারছেন না ১০ হাজারের বেশি জেলে।
একটানা বর্ষণের কারণে শুঁটকি বানানোর উদ্দেশ্যে মাচায় ছড়িয়ে দেওয়া কাঁচা মাছ ভিজে যাওয়ায় নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিকূল পরি¯িতি থেকে বাঁচতে জেলেরা নিজেদের নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের ভেতরের বিভিন্ন খালে নিরাপদ অব¯ান নিয়েছেন।
এ বিষয়ে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে সাগরের অব¯া এখন খুবই খারাপ। মাছ ধরার মতো পরি¯িতি না থাকায় শুঁটকি পল্লীর ১০ হাজারের অধিক জেলে আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা সংলগ্ন খালগুলোতে আশ্রয় নিয়েছেন। তিনি আরও বলেন দুই দিন আগে সাগর থেকে তুলে আনা যে মাছগুলো শুকানোর জন্য মাচায় রাখা হয়েছিল, সেগুলো বৃষ্টির জলে ভিজে গেছে। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে এসব মাছ নষ্ট হয়ে বড় ক্ষতির কারণ হবে। এবারের মৌসুমের শুরুতেই জেলেরা দ্বিতীয়বারের মতো প্রতিকূল আবহাওয়ার মুখে পড়লেন বলে জানান তিনি।
আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, “মৌসুমের শুরুতেই দুই দফা বৈরী আবহাওয়ায় পড়ে দুবলার শুঁটকি পল্লীর জেলেরা চরম সংকটে পড়েছেন।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে আছে। গত দুই দিন ধরে দুবলার চরে শুঁটকির কাজে আসা জেলেরা সাগরে মাছ শিকারে যেতে পারেননি। বর্তমানে ১০ হাজারের বেশি জেলে নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদে আছেন বলে নিশ্চিত করেন এই বন কর্মকর্তা।
।খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.