Friday, November 20, 2026 Khulna, Bangladesh
23°C Rain
Latest
Meherpur

গাংনীর রংমহল সীমান্তে ৪ ব্যক্তিকে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি

মেহেরপুর নিউজ : মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ৪ব্যক্তিকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে সে চেষ্টা ভেস্তে দিয়েছে বিজিবি সদস্যরা। বিজিবির… The post গাংনীর রংমহল সীমান্তে ৪ ব্যক্তিকে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি appeared first on Meherpur News.

Read on Meherpur News Link copied
গাংনীর রংমহল সীমান্তে ৪ ব্যক্তিকে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি
Photo: Meherpur News

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ৪ব্যক্তিকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে সে চেষ্টা ভেস্তে দিয়েছে বিজিবি সদস্যরা।

বিজিবির কঠাের অবস্থানের কারণে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে
১১ ব্যাটালিয়ন বিএসএফের দীঘলকান্দি ক্যাম্প ৪ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
এর আগে রাত ২টার দিকে ওই ৪ব্যক্তিকে বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ সদস্যরা।

৪৭-বিজিবির কুষ্টিয়া এর অধিনায়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানাে হয়েছে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৪ জন অজ্ঞাতপরিচয় পুরুষ ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। বিজিবির গোয়েন্দা তথ্য, সীমান্তে নিয়োজিত টহল দলের সতর্ক অবস্থান এবং তাৎক্ষণিক তৎপরতার কারণে বিএসএফের উক্ত প্রচেষ্টা শনাক্ত ও প্রতিহত করা সম্ভব হয়।

The post গাংনীর রংমহল সীমান্তে ৪ ব্যক্তিকে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি appeared first on Meherpur News.

Original report

Continue reading at Meherpur News

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original