
ডুমুরিয়া (খুলনা):
সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনার ডুমুরিয়ায় বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টায় ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বর থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগার লবী।
সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সভাপতি মোল্লা মোশাররফ হোসেন মফিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মন্টু, খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপি নেতা শামীম কবির, জেলা বিএনপির সদস্য মোল্লা মাহবুবুর রহমান, আব্দুল মালেক, সরোয়ার হোসেন ও শেখ হাফিজুর রহমান।
এছাড়া বক্তব্য দেন খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবিরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন এবং ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফরাদ হোসেন।
মিছিল ও পথসভায় ডুমুরিয়া উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি ডুমুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদী কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়।
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.