
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা জেলা বিএনপি। গতকাল রোববার (২২ নভেম্বর) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু এবং সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী যৌথ স্বাক্ষরে অভিনন্দন বার্তা প্রেরণ করেছেন।
খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ও অবিসংবাদিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় দলের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিকদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নেতৃবৃন্দ নবগঠিত কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান এমপি এবং সদস্য সচিব এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে দেশের মেহনতি ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে এবং গণতন্ত্র অব্যাহত রাখতে শ্রমিকদল অগ্রণী ভূমিকা পালন করবে। খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ নবগঠিত এই কমিটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.