Thursday, November 19, 2026 Khulna, Bangladesh
23°C Rain
Latest
Khulna

গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি : সড়ক যান চলাচল বন্ধ

গোপালগঞ্জে রাত থেকে নতুন করে কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও পুরো জেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরের ভেতরের সড়কগুলোতে যান চলাচল একেবারেই কম এবং অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। আজ […]

Read on Khulna Gazette Link copied
গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি : সড়ক যান চলাচল বন্ধ
Photo: Khulna Gazette

গোপালগঞ্জে রাত থেকে নতুন করে কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও পুরো জেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরের ভেতরের সড়কগুলোতে যান চলাচল একেবারেই কম এবং অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধকারীরা। এতে মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

ভোর থেকেই গোপালগঞ্জ শহর ও অভ্যন্তরীণ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। শহরের দোকানপাট বন্ধ রয়েছে।

এছাড়া, গত ১৭ নভেম্বর রাত থেকে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে রাখায় গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কোনো নিরাপত্তা চৌকি দেখা যায়নি। তবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original