Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল 17 minutes ago বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প 21 minutes ago খুলনায় রেস্টুরেন্টে চাঁদার দাবিতে গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ 30 minutes ago চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা 42 minutes ago কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট 42 minutes ago শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস 43 minutes ago ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি 43 minutes ago ৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী 44 minutes ago
Politics

জনগণকে সঙ্গে নিয়ে আ.লীগ সন্ত্রাসীদের রুখে দেবে এনসিপি: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এদেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের রুখে দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। […]

Read on Khulna Gazette Link copied
জনগণকে সঙ্গে নিয়ে আ.লীগ সন্ত্রাসীদের রুখে দেবে এনসিপি: আখতার হোসেন
Photo: Khulna Gazette

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এদেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের রুখে দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

তিনি বলেন, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সন্ত্রাসীরা রাতের আঁধারে পেট্রোল ঢেলে কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয় পুড়িয়ে দিয়েছে, গোপালগঞ্জসহ সারা দেশে অগ্নিকাণ্ড ঘটিয়ে যানবাহনে আগুন দিয়েছে, এনসিপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালিয়েছে। এনসিপি এদেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী সন্ত্রাসীদের রুখে দেবেন, যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন। আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ক্ষমতায় থাকাকালীন ফ্যাসিস্ট, আর এখন সন্ত্রাসী দল।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে বিনা চিকিৎসায় মৃত্যুবরণকারী কাউনিয়ার জুলাই যোদ্ধা বিপ্লব হোসেনের কবর জিয়ারতের পর আখতার হোসেন বলেন, জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধারা বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে জীবন কাটাচ্ছে। কেউ কেউ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। আহত জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের পুনর্বাসন ও মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনারের ব্যবস্থা করতে হবে। জুলাই যোদ্ধাদের মৃত্যুর পর সরকারি ভাতা বন্ধ হয়ে যায়, একজন মুক্তিযোদ্ধার মৃত্যুর পর যেভাবে তার ওয়ারিশগণ সরকারি ভাতা পান, তেমনি ভাবে জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের ভাতা প্রদান অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, শহীদ জুলাই যোদ্ধার পরিবারের যে সদস্যদের নামে ভাতা আসে, তিনি মারা গেলে পরিবারের অন্য কারও নামে আর ভাতার ব্যবস্থা নেই। প্রয়োজনে আইন সংশোধন করে পরিবারের জন্য ভাতা চালু রাখার উদ্যোগ নিতে হবে। এ সময় তিনি বিপ্লব হোসেনের স্ত্রীর হাতে সরকারি অনুদানের ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমির মোস্তাফিজুর রহমান রানা, সাবেক আমির মাওলানা আব্দুস সালাম সরকার, বালাপাড়া ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুর রহিম, ছাত্রশক্তির থানা আহ্বায়ক রাজু আহমেদ প্রমুখ।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৩৫টি মসজিদের সরকারি অনুদানের চেক হস্তান্তর করেন আখতার হোসেন।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original