Monday, November 23, 2026 Khulna, Bangladesh
27°C Overcast
Latest
Kushtia

জুলাই আন্দোলনের নেতাদের বাড়িতে হামলা, সরকারের ভূমিকা নিয়ে নাহিদের ক্ষোভ

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত সাবেক সমন্বয়ক ও ছাত্রনেতাদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার অভিযোগ তুলে সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এসব হামলাকে পরিকল্পিত উল্লে...

Read on Kushtia Protidin Link copied
জুলাই আন্দোলনের নেতাদের বাড়িতে হামলা, সরকারের ভূমিকা নিয়ে নাহিদের ক্ষোভ
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:     জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত সাবেক সমন্বয়ক ও ছাত্রনেতাদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার অভিযোগ তুলে সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এসব হামলাকে পরিকল্পিত উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, গত কয়েক দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মাহিন সরকার ও খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক মুসাদ্দিক ইবনে আলী মুহাম্মদের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে পোস্টে উল্লেখ করেন নাহিদ।

এসব ঘটনাকে জুলাই আন্দোলনের নেতৃত্বের ওপর ধারাবাহিক হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। তাঁর দাবি, জনগণের কাছে রাজনৈতিকভাবে পরাজিত হওয়ার পরও পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী সেই পরাজয়ের গ্লানি কাটিয়ে উঠতে পারেনি। এ কারণেই তারা পরিকল্পিতভাবে জুলাইয়ের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, একের পর এক হামলার ঘটনা ঘটলেও সরকার এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি। সরকারের দায়িত্বহীনতা ও নির্লিপ্ততা হামলাকারীদের আরও বেপরোয়া করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি এসব ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি চোরাগোপ্তা হামলা প্রতিরোধ এবং জুলাই আন্দোলনের নেতৃত্ব, শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

The post জুলাই আন্দোলনের নেতাদের বাড়িতে হামলা, সরকারের ভূমিকা নিয়ে নাহিদের ক্ষোভ appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original