Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
Kushtia

রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিট থেকে আবারও গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ

অনলাইন ডেস্ক: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। রূপপুর...

Read on Kushtia Protidin Link copied
রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিট থেকে আবারও গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষামূলকভাবে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চালু রাখার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছিল। ওই দিন বিকেল ৩টায় সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। পরে জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে সরবরাহ কমিয়ে ৩০০ মেগাওয়াট নির্ধারণ করা হয়েছিল।

প্রথম দফার পরীক্ষায় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা যাচাই করা হয়। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের পরীক্ষা শেষে কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করে বিরতি দিয়ে পুনরায় সংযুক্ত করার কথা ছিল।

রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। এ পর্যায়ে প্রথম ইউনিটটি রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাথমিকভাবে বুঝে নেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনাকারী সংস্থা হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

The post রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিট থেকে আবারও গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original