সাতক্ষীরার কালিগঞ্জে নিজ মৎস্য ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কুদ্দুস মোড়ল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস মোড়ল ওই গ্রামের মৃত নজরুল মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ মৎস্য ঘেরে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন কুদ্দুস। তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর নিহতের মরদেহ তার নিজ বাড়িতে নেওয়া হয়েছে।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.