শেখ মনিরুজ্জামান মনু :
খুলনার কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, বনদস্যু নির্মুল, বাল্যবিবাহ রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তারা বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকান্ডের তথ্য প্রশাসনকে জানানো এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরত্বারোপ করেন তারা। আইনশৃঙ্খলা সভায় বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজাউল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শুভ বিশ্বাস, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সাংবাদিক শেখ হারুন অর রশিদ, মোঃ রিয়াছাদ আলী, মাস্টার আঃ রউফ, উপজেলা প্রাথমিক শিা কর্মকর্তা তপন কুমার কর্মকার, সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্যাহ আল জাবির, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, আংটিহারা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ কায়ছার আহমেদ, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুর ইসলাম, কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক রুহুল কুদ্দুস, কয়রা থানার এসআই বিজন কুমার প্রমুখ।
#
The post কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা appeared first on Voice of Satkhira.
Continue reading at Voice of Satkhira
This story was collected by Khulna Info and links back to the original publisher.