স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় (ডি.বি. ইউনাইটেড হাইস্কুল) আকস্মিক পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: এনামুল হক। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কোনো পূর্বনির্ধারিত নোটিশ ছাড়াই তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি, অবকাঠামো ও সার্বিক শিক্ষা কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে প্রফেসর মো: এনামুল হক বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। প্রশ্নপত্রের বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা জানায়, সারা বছর শ্রেণিকক্ষে শিক্ষকেরা যেসব বিষয় পড়িয়েছেন, সেখান থেকেই পরীক্ষার প্রশ্ন করা হয়েছে। ফলে তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারছে। শিক্ষার্থীদের এমন প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন বিদ্যালয় পরিদর্শক।
পরে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে কিছু সময় অবস্থান করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামো, মাঠ, শৌচাগার, সার্বিক পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখায় সংশ্লিষ্টদের প্রশংসা করেন তিনি। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান বলেন, বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আকস্মিকভাবে পরিদর্শনে আসেন। এ সময় তাঁকে প্রতিটি পরীক্ষা কক্ষ ঘুরিয়ে দেখানো হয়। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া বিদ্যালয়ের মাঠ, অবকাঠামো ও সার্বিক পরিবেশ দেখে সন্তুষ্টি জানান এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ দেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অঙ্কন কুমার দাস বলেন, শিক্ষা বোর্ডের এ ধরনের আকস্মিক পরিদর্শন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে জবাবদিহি ও দায়িত্বশীলতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
#
The post সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুল আকস্মিক পরিদর্শনে যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক appeared first on Voice of Satkhira.
Continue reading at Voice of Satkhira
This story was collected by Khulna Info and links back to the original publisher.