ডেস্ক রিপোর্ট:
সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তর থেকে গরু দেওয়ার কথা বলে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ও এনআইডি কার্ড ও ছবি সংগ্রহ করছে একটা সংঘবদ্ধ চক্র। সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, তারা কখেনোই গরু ছাগল প্রদান করে না। অভিযোগটা পুর্বেও পেয়েছেন তারা কয়েকজনকে ইতোমধ্যে জেলে প্রেরণ করেছে। নির্দিষ্ট তথ্য পেলে তারা ব্যবস্থা নিবেন। শঙ্কার বিষয় হলো কিছু এলাকায় এই ছবি-আইডি কার্ড ব্যবহার করে তারা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ঋনের জন্য আবেদন করে টাকা তুলছে চক্রটি। যা কিছু মাস পর ওই গ্রাহকদের বাড়িতে ঋণ খেলাপির নোটিস আসছে।
সাতক্ষীরা শহরের মাছখোলা গ্রামে হোসনে আরা বেগম নামে এক মহিলা গ্রামে অনেক মানুষের কাছ থেকে এনআইডি কার্ড ছবি ও নগদ টাকা গ্রহণ করেন। তিনি সুস্থ সাভাবিক মানুষকে প্রতিবন্ধি কাড করে দেওয়ার নাম করেও ১৭শ টাকা নিয়েছে। পরে বাড়িতে এসে আরো টাকা দাবি করছে তার কাছে।
আপনি গরু দেওয়ার কে? এমন প্রশ্নে তিনি বলেন, মাছখোলা ২ং ওয়াডের মেম্বর খায়ের তাকে এই দায়ীত্ব দিয়েছে। তার কাছে এই গরু এসেছে কিন্ত তার ভোটার অনেক। সমাজসেবা অধিদপ্তরের গরু এসেছে ৮টা। অল্পজনকে দিলে সে ভোট পাবে না বলে আমাকে দায়ীত্ব দিয়েছে।
এ ব্যাপারে মেম্বর খায়েরকে প্রশ্ন করলে তিনি বলেন, এরকম কোনো ঘটনা ঘটেনি। সরকার গরু দিচ্ছে এমন কোনো তথ্যই আমার কাছে নেই। আর ওই বুড়ির সাথে আমার কোনো কথা হয়নি।
নির্ভরযোগ্য সুত্র থেকে জানা গেছে, এরা তার্গেট করছে যাদের গোয়াল আছে। পরে তাদের আইডি কাড ও গোয়াল দেখিয়ে চক্রটি লোন নেওয়ার চেষ্টা করছে। যার দায় কিছুদিন পর বর্তাবে এই গরীব মানুষগুলোর উপর।
এলাকার বঙ্কিমের স্ত্রি সবিতা বলেন, প্রথমে বলেছে তাকে গরু দেওয়া হবে। তারপর তাকে গরু কেনা বাবদ লোন নেওয়ার কাগজ প্রোসেস করা হয়েছে। গরু দেওয়ার নামে তার কাছ থেকে ১হাজার টাকা নিয়েছে। তবে এখনো কোনো আবেদনের কপি বা কাগজ দেয়নি।
প্রথম জিজ্ঞাসাবাদে হোসনে আরা বেগম সবকিছু অস্বিকার করলেও, পরে জানান সুস্থ মানুষ হলেও সে কাড করিয়ে দিতে পারে টাকার মাধ্যমে। টাকা ছাড়া অফিসারদের চাকরিও হয়নি তাই টাকা দিয়ে সব সম্ভব। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে মাছখোলা এলাকার বিপøব, সদই, মহানন্দ, পলাশ, দিলিপ ও সুচিত্রার কাছ থেকে সে ১ হাজার করে নিয়েছে সরকারি গরু দেওয়ার জন্য।
সে আরো জানায় গ্রামের ৮-১০ জনের কাছ থেকে ৭-৮শ করে টাকা নিয়েছে। আর দু একজনের কাছ থেকে ১৭শ টাকা নিয়েছে এটা ছাড়া তার নামে কোনো বদনাম নেই।
গ্রামে আহাদ আলির স্ত্রী জানান, আমাকে কাড দেওয়ার নাম করে সারাদিন এদিক ওদিক ঘুরিয়ে একজনকে ফোন করে ডেকে এনে ১৭শ টাকা নিয়েছে। রাতে বাড়িতে আরেক জনকে পাঠিয়েছে আরো টাকা নেওয়ার জন্য পরে আমি বুঝতে পেরে তাকে আর টাকা দেইনি।
হোসনে আরা জানায় এই টাকার ভাগ আমি নিজেও পাই না, সে কলেজমোড়ে প্রকাশ নামে এক ব্যক্তির কাছে টাকা দেয়। আর প্রকাশ ও উপজেলার মধ্য থাকা ইদ্রিস মিলে এই টাকা নেয়। বিভিন্ন কাড দেওয়ার নাম করে হোসনে আরার কাছ থেকে প্রকাশ ও ইদ্রিসরা টাকা নিয়েছে হোসনে আরার কাছ থেকে। সেই টাকা তুলতে না পেরে, নতুন লোক দিয়ে এই টাকা আদায় করছে হোসনে আরা। সংবাদ গ্রহণের সাক্ষাৎকার নেওয়ার পর সব দোষ স্বিকার করে ক্ষমা চাইলেও পরবর্তীতে সংবাদ কর্মীকে নারী নির্যাতন মামলার হুমকি প্রদর্শন করে হোসনে আরা বেগম বলেন, থানা আর কোট কাছারিতে আমার অনেক ধরাকরা। গেলে ওসি তাকে চেয়ার এগিয়ে দেয়। সাংবাদিক আমাকে কিছুই করতে পারবে না।
মুঠো ফোনে প্রকাশের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তিনি এখন খুলনায় আছেন। সকল টাকা সকাল ৮টার মধ্য সবাইকে ফেরত দিবেন।
এবিষয়ে, সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করা হলে অফিসার জানান, সমাজসেবা অধিদপ্তর কখোনোই গরু ছাগল দেয় না। কিছুদিন আগের থেকে একটা চক্র এটা করছিলো জানতে পেরে কয়েকজনকে পুলিশে দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট ব্যক্তি বা অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।#
The post সাতক্ষীরায় সমাজসেবা থেকে গরু দেওয়ার নামে ঘুস লেনদেন ও প্রতারণা ! appeared first on Voice of Satkhira.
Continue reading at Voice of Satkhira
This story was collected by Khulna Info and links back to the original publisher.