Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
22°C Overcast
Latest
Satkhira

পাইকগাছায় পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা

আলাউদ্দীন সোহাগ : খুলনার পাইকগাছা পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) এক সভা অনুষ্ঠিত হয়েছে। ‎সোমবার বিকালে পৌরসভার পানি শাখা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। ‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নি...

Read on Voice of Satkhira Link copied
পাইকগাছায় পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
Photo: Voice of Satkhira

আলাউদ্দীন সোহাগ :

খুলনার পাইকগাছা পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) এক সভা অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার বিকালে পৌরসভার পানি শাখা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াশিউজ্জামান চৌধুরী।
‎পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমদ, উপসহকারী পৌর প্রকৌশলী লিংকন আলী,অধ্যাপক আজহারুল ইসলাম, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল,সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কৌশলী প্রশান্ত কুমার পাল
কাজী আজিজুল করীম, গাজী শহিদুল ইসলাম খোকন,জালাল উদ্দীন, মাওলানা আব্দুল কাদির,প্রাথমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম,মিজানুর রহমান খোকন,শেখ জুলি,সুলতানা রহমান হেনা,আরিফা খাতুন,প্রাক্তন শিক্ষক শহিদুল ইসলাম,নবলোকের নাহিদ হাসান, মুক্তা বিশ্বাস,সিটি সি আর পির কওছার রহমান, পৌর প্রধান সহকারী জিয়াউর রহমান, কর আদায়কারী সাঈদুর রহমান,পৌর উচ্চ মান সহকারী উত্তম ঘোষ,হিসাব সহকারী মৃনাল কান্তি সানা, বিলক্লার্ক শাহিন হোসেন,প্রধান শিক্ষক খলিলুর রহমান, সীমা দাশ,শিক্ষক হাবিবুর রহমান,হেমেন্দ্র নাথ গাইন, কবিতা গাইন,রফিকুল ইসলাম, হযরত আলী,ইব্রাহীম সানা, আরিফুল ইসলাম রনি, রাশেদ বিশ্বাস,, ইমরান হোসেন।পৌরসভার সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা, সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ, সড়ক বাতি, পয়ঃবর্জ্য নিস্কাশন, পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিক সুবিধা নিশ্চিতে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শহর সমন্বয় কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা পৌরসভার উন্নয়নমূলক কাজ তরান্বিত করতে এবং নাগরিক ভোগান্তি কমাতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।#

The post পাইকগাছায় পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা appeared first on Voice of Satkhira.

Original report

Continue reading at Voice of Satkhira

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original