মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল কুদ্দুস।
মঙ্গলবার বিকেলে তিনি এসব আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় খেলাপি সদস্যদের কাছ থেকে বকেয়া টাকা আদায়ে পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে আশ্রয়ণ প্রকল্পের অবৈধ দখলদারদের চিহ্নিত করা হয়।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খেলাপি সদস্যদের দ্রুত বকেয়া টাকা পরিশোধের নির্দেশনা দেন। পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পে অবৈধভাবে বসবাস ও দখল করে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।
The post মেহেরপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন, খেলাপিদের টাকা পরিশোধের নির্দেশ ইউএনওর appeared first on Meherpur News.
Continue reading at Meherpur News
This story was collected by Khulna Info and links back to the original publisher.