মেহেরপুর নিউজ:
কুষ্ঠ রোগ নির্মূলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে এবং মেহেরপুর সিডিপির সহযোগিতায় সিডিপি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিডিপির কো-অর্ডিনেটর জন পি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যাকলিন রোজ হাজরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান।
মতবিনিময় সভায় মেহেরপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় কুষ্ঠ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এ রোগ নির্মূলে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।াপাশি কুষ্ঠ রোগ সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়েও আলোচনা করা হয়।
The post মেহেরপুরে কুষ্ঠ রোগ নির্মূলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় appeared first on Meherpur News.
Continue reading at Meherpur News
This story was collected by Khulna Info and links back to the original publisher.