মেহেরপুর নিউজ:
মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের লক্ষ্যে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস, মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, এনএসআইয়ের ডিএডি জাহিদুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস এম ওবায়দুল বাসার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিম, জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, জেল সুপার আমানুল্লাহ এবং উপজেলা খাদ্য কর্মকর্তা এরশাদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রায়হানুল কবীর, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা ওমেদিন, বীর মুক্তিযোদ্ধা উজির আলী, গুরুদাস হালদার ও আব্দুর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রস্তুতি সভায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
The post মেহেরপুরে মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত appeared first on Meherpur News.
Continue reading at Meherpur News
This story was collected by Khulna Info and links back to the original publisher.