Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
19°C Clear sky
Latest
Meherpur

মেহেরপুরে জামায়াতের পাঁচ উপজেলা ও পৌর শাখায় নতুন আমিরদের শপথ গ্রহণ

মেহেরপুর নিউজঃ মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার অধীন উপজেলা ও পৌর শাখায় ২০২৭-২৮ সেশনের জন্য নবনির্বাচিত পাঁচ আমির আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ… The post মেহেরপুরে জামায়াতের পাঁচ উপজেলা ও পৌর শাখায় নতুন আমিরদের শপথ গ্রহণ appeared first on Meherpur New...

Read on Meherpur News Link copied
মেহেরপুরে জামায়াতের পাঁচ উপজেলা ও পৌর শাখায় নতুন আমিরদের শপথ গ্রহণ
Photo: Meherpur News

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার অধীন উপজেলা ও পৌর শাখায় ২০২৭-২৮ সেশনের জন্য নবনির্বাচিত পাঁচ আমির আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মেহেরপুর জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করান মেহেরপুর জেলা জামায়াতের আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খান।

এর আগে গত ২১ নভেম্বর রুকনদের প্রত্যক্ষ ভোটে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা, গাংনী উপজেলা এবং মেহেরপুর ও গাংনী পৌর শাখার আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট শাখার রুকনদের ভোটে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হন।

নবনির্বাচিত আমিররা হলেন—মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মো. খাইরুল বাশার, মেহেরপুর পৌর জামায়াতের আমির মো. সোহেল রানা ডলার, গাংনী উপজেলা জামায়াতের আমির মো. আহসানুল হক এবং গাংনী পৌর জামায়াতের আমির মো. আব্দুল লতিফ।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম, জেলা সেক্রেটারি মো. ইকবাল হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা খান জাহান আলী ও মাওলানা সোহেল রানা।

এ সময় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌর শাখার কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত আমিররা নিজ নিজ সাংগঠনিক শাখার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। আগামী ২০২৭-২৮ সেশনে তারা সংশ্লিষ্ট উপজেলা ও পৌর শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।

The post মেহেরপুরে জামায়াতের পাঁচ উপজেলা ও পৌর শাখায় নতুন আমিরদের শপথ গ্রহণ appeared first on Meherpur News.

Original report

Continue reading at Meherpur News

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original