Monday, November 23, 2026 Khulna, Bangladesh
24°C Partly cloudy
Latest
গাংনীতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার 11 minutes ago শিববাড়ি মোড়ে ব্র্যাক ব্যাংকে অগ্নিকাণ্ড 13 minutes ago ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। 16 minutes ago পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল 17 minutes ago কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 17 minutes ago বাগআঁচড়ায় নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা 17 minutes ago কাশিমাড়ীতে যৌতুক, বাল্যবিবাহ ও নারী-শিশু পাচার প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত 18 minutes ago স্মৃতিতে সাংবাদিক মোস্তাফিজুর রহমান: আলোচনা-সমালোচনার মাঝে এক পরিচিত জীবন 18 minutes ago
Khulna

পানির নীচে পাকা ধান, নষ্ট সবজি ক্ষেত

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে খুলনা ও পাশবর্তী এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে নিমজ্জিত রয়েছে খেতে কেটে রাখা পাকা ধান। অনেক স্থানে বৃষ্টির সাথে বাতাসে মাটিতে নুইয়ে পড়েছে ধান […]

Read on Khulna Gazette Link copied
পানির নীচে পাকা ধান, নষ্ট সবজি ক্ষেত
Photo: Khulna Gazette

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে খুলনা ও পাশবর্তী এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে নিমজ্জিত রয়েছে খেতে কেটে রাখা পাকা ধান। অনেক স্থানে বৃষ্টির সাথে বাতাসে মাটিতে নুইয়ে পড়েছে ধান গাছ, সেখানে ধানের চিটা হওয়ার আশঙ্কা করছে কৃষক। এছাড়া সবজি ক্ষেতে পানি জমে গাছের গোড়া পচন ধরেছে। অনেক স্থানে আগাম বোরো চাষের জন্য তৈরী করা বীজতলায় পানি জমে থাকায় আর্থিক ক্ষতি হয়েছে কৃষকের। পাইকগাছ , বটিয়াঘাটা ও পাটকেলঘাটা থেকে আমাদের প্রতিনিধিরা পাঠিয়েছেন সচিত্র প্রতিবেদন-

॥ পাইকগাছা ॥

কয়েক দিনের টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় বিপাকে পড়েছেন পাইকগাছা উপজেলার কৃষকেরা। মাঠে পেকে উঠেছে আমন ধান। কোথাও ধান কাটার প্রস্তুতি চলছে, আবার কোথাও কেটে রাখা ধান শুকানোর অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে বৈরী আবহাওয়ায় হেলে পড়ছে জমির পাকা ধান। বৃষ্টিতে ভিজে যাচ্ছে কাটা ফসল। একই সঙ্গে আগাম শীতকালীন সবজির আবাদ নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। বিশেষ করে নিচু জমিতে পানি জমে সবজির চারা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি গতকাল শনিবার পর্যন্ত অব্যাহত থাকায় কৃষিকাজে দেখা দিয়েছে স্থবিরতা। আমন ধান কাটার গুরুত্বপূর্ণ সময়ে এমন আবহাওয়া কৃষকদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পাইকগাছায় ১৩ হাজার ১৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। জলবায়ু পরিবর্তন ও আবহাওয়াজনিত নানা কারণে উপকূলীয় এলাকায় কৃষি মৌসুমের কার্যক্রম শুরু হতে কিছুটা দেরি হয়। ফলে উপজেলার উঁচু জমিগুলোতে সবেমাত্র আমন ধান পাকতে শুরু করেছে। এখন পর্যন্ত প্রায় ৫ শতাংশ জমির ধান কেটে ঘরে তোলা সম্ভব হয়েছে। অধিকাংশ জমির ধান এখনো মাঠে রয়েছে।

এ অবস্থায় টানা বৃষ্টি ও দমকা বাতাসে পাকা ধান হেলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জমিতে পানি জমলে ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে কেটে রাখা ধান বৃষ্টিতে ভিজে যাওয়ায় সেগুলো শুকানো ও মাড়াই করা কঠিন হয়ে পড়েছে। দীর্ঘ সময় ভেজা থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে। এর সঙ্গে শ্রমিকসংকট যুক্ত হওয়ায় অনেক কৃষক সময়মতো ফসল ঘরে তুলতে পারছেন না।

উপজেলার গোপালপুর গ্রামের কৃষক সামাদ সরদার বলেন, ধান কাটার সময় হয়েছে। এমন সময়ে বৃষ্টি ও দমকা বাতাস শুরু হওয়ায় আমরা খুব চিন্তায় আছি। জমির পাকা ধান হেলে পড়ছে। আবার কেটে রাখা ধান বৃষ্টিতে ভিজে যাচ্ছে। রোদ না উঠলে এসব ধান শুকানো কঠিন হবে। এতে আমাদের অনেক ক্ষতি হতে পারে।

শুধু আমন ধান নয়, বৈরী আবহাওয়ায় শীতকালীন সবজি চাষ নিয়েও উদ্বিগ্ন কৃষকেরা। উপজেলার বিভিন্ন এলাকায় ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও আলুর আবাদ শুরু হয়েছে। অনেক কৃষক আগাম সবজির চারা রোপণ করেছেন। কিন্তু টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমে থাকায় এসব চারার গোড়া পচে যাওয়া এবং গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন বলেন, ‘উপজেলার উঁচু জমির আমন ধান পাকতে শুরু করেছে। যেসব জমির ধান বেশি পেকে গেছে, সেসব ধান দ্রুত কেটে নিরাপদ ও উঁচু স্থানে রাখতে হবে। কেটে রাখা ধান যেন দীর্ঘ সময় বৃষ্টির পানিতে ভিজে না থাকে, সে বিষয়ে কৃষকদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে এলে সরিষা, মসুরসহ বিভিন্ন শীতকালীন সবজি ও অন্যান্য রবি ফসল বপনের পরামর্শ দেওয়া হবে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন।

॥ বটিয়াঘাটা ॥

গত কয়েকদিনের ভারী বর্ষণে বটিয়াঘাটা আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রাথমিক ভাবে ২শ’ হেক্টর জমির আমন ধান ও ৫শ’ হেক্টর জমির শীতকালীন সবজির ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।

উপ সহকারী কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলার নিচু এলাকার কাঁচা ও‌ আধা পাকা আমন ধান পানিতে তলিয়ে যাওয়ায় চিটা দেখা দিতে পারে। অপরদিকে শীতকালীন সবজির বীজতলা ও কিছু সবজি যা দৃশ্যমান সে গুলো পরবর্তীতে রৌদ্রে শুকিয়ে বা সবজির গোড়া পঁচে নষ্ট হবার সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণে শীতকালীন সবজির উৎপাদন একধাপ পিছিয়ে পড়বে।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক বলেন, যেহেতু উপজেলার বিভিন্ন এলাকায় অধিকাংশ আমন ধানের পাক শুরু হয়েছে। নিচু অঞ্চলের কিছু জমির আমন ধান পানিতে তলিয়ে চিটা দেখা দিতে পারে। তবে ব্যাপক ক্ষতির সম্ভাবনা নেই। আমরা প্রাথমিক তালিকা তৈরি করেছি। তবে আরও কয়েকদিন অতিবাহিত না হলে ক্ষতি নিরূপন করা সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেছেন, বটিয়াঘাটায় উল্লেখযোগ্য হারে ক্ষতি কম হয়েছে।

॥ পাটকেলঘাটা ॥

গত ৩ দিনের টানা বৃষ্টিতে পাটকেলঘাটায় জমিতে কাটা ধান এবং সবজিতে ক্ষতি হয়েছে। বৃষ্টিতে শ্রমজিবী মানুষেরা কাজ করতে না পারায় অনেকটা দুর্ভোগে পড়তে হয়েছে।

পাটকেলঘাটা থানার ৫ টি ইউনিয়ন ধান দিয়া, নগরঘাটা, কুমিরা, দক্ষিণে খলিশখালী অঞ্চলে গত ৩ দিনের একটানা প্রবল বর্ষণে কৃষকদের ক্ষতি হয়েছে। কৃষক মাঠে ধান কেটে রেখেছিলেন বিচলী তৈরি করার জন্য। কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামের কৃষক আফজাল হোসেন জানান, মাঠে কেটে রাকা ধান বৃষ্টি পানিতে নিমজ্জিত রয়েছে দুদিন ধরে। অন্যদিকে সবজির জমিতে পানি জমে যাওয়ায় গাছের গোড়া পচন ধরেছে। ফলে সেখানে নতুন করে আবার চারা রোপন করতে হবে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original