Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি, পুলিশে সোপর্দ 50 minutes ago ৪০৫ টন বিস্ফোরক নিয়ে চীন থেকে বাংলাদেশগামী জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায় 50 minutes ago নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে 52 minutes ago সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি 53 minutes ago বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ 53 minutes ago শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক 54 minutes ago নগরীতে গণপিটুনির পর অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আটক 54 minutes ago সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত 54 minutes ago
Meherpur

প্রেমিকের হুমকির চিরকুট, বোমাসদৃশ বস্তু ঘিরে গাংনীর নবীনপুরে রহস্য!

মেহেরপুর নিউজ : প্রেমের গল্পে ফুল, চকলেট আর মিষ্টি কথার বদলে এবার হাজির বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট! মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপড়া… The post প্রেমিকের হুমকির চিরকুট, বোমাসদৃশ বস্তু ঘিরে গাংনীর নবীনপুরে রহস্য! appeared first on Meherpur News.

Read on Meherpur News Link copied
প্রেমিকের হুমকির চিরকুট, বোমাসদৃশ বস্তু ঘিরে গাংনীর নবীনপুরে রহস্য!
Photo: Meherpur News

মেহেরপুর নিউজ :

প্রেমের গল্পে ফুল, চকলেট আর মিষ্টি কথার বদলে এবার হাজির বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট! মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপড়া এলাকার নবীনপুর গ্রামে এমন এক ঘটনা ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল ও চাঞ্চল্য।

রবিবার দুপুরে নবীনপুর গ্রাম থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধার করা বোমা সদৃশ বস্তুটির গায়ে প্রেমিকাকে হুমকি দিয়ে লেখা একটি চিরকুটও পাওয়া যায়।

এতে লেখা ছিল,আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।
কালো কস্টেপ দিয়ে মোড়ানো বস্তুটি নবীনপুর গ্রামের খেলার মাঠের পাশে একটি নির্মাণাধীন ভবনের পিলারের ওপর রাখা ছিল। স্থানীয়রা বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানার পুলিশের সদস্যরা বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, কোনো যুবক তার প্রেমিকাকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে চিরকুট লিখে একটি জর্দার কৌটার তৈরী বোমাসদৃশ বস্তুর গায়ে কাগজটি লাগিয়ে রেখে যায়। তবে প্রেমিকাকে উদ্দেশ্য করে এ ধরনের চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা এ থানায় এবারই প্রথম।

The post প্রেমিকের হুমকির চিরকুট, বোমাসদৃশ বস্তু ঘিরে গাংনীর নবীনপুরে রহস্য! appeared first on Meherpur News.

Original report

Continue reading at Meherpur News

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original