Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Jashore

শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কর্মসূচি

মনিরুজ্জামান জুলেট : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে উপকূলের নারী জাগরণ (উনাজ) সংস্থার আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সিডিওর অর্থায়নে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক না...

Read on Dainik Jessore Link copied
শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কর্মসূচি
Photo: Dainik Jessore

মনিরুজ্জামান জুলেট : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে উপকূলের নারী জাগরণ (উনাজ) সংস্থার আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সিডিওর অর্থায়নে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন উপলক্ষে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের নারী প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপকূলের নারী জাগরণ (উনাজ) সংস্থার উদ্যোগে এবং সিডিওর বাস্তবায়নে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নকশীকাঁথার নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস এবং সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, বৈষম্য ও নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা এবং নারীর প্রতি অবমূল্যায়ন সমাজের অগ্রগতির পথে বড় বাধা। নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা শুধু পরিবারের দায়িত্ব নয়; এটি রাষ্ট্র, সমাজ এবং প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
তিনি আরও বলেন, নারীরা যেন নিরাপদে চলাফেরা করতে পারেন, শিক্ষা গ্রহণ করতে পারেন, কর্মক্ষেত্রে সম্মানের সঙ্গে কাজ করতে পারেন এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন—এমন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। নির্যাতনের শিকার নারীর পাশে দাঁড়ানো, অভিযোগ জানাতে উৎসাহিত করা এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আব্দুল আহাদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহানা আক্তার, উন্নয়নকর্মী শিবানী বিশ্বাস, প্রাক্তন ইউপি সদস্য বেবী নাজনীন, শংকরকাটি মহিলা ক্লাবের সভানেত্রী সুফিয়া খাতুন, মরমী মহিলা সংগঠনের সভানেত্রী প্রতিমা রাণী মিস্ত্রী,সিডিওর ফিল্ড অর্গানাইজার রুবিনা খাতুন সহ বিভিন্ন নারী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

Original report

Continue reading at Dainik Jessore

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original