Thursday, November 19, 2026 Khulna, Bangladesh
23°C Rain
Latest
Sports

স্যান্ডপেপার কাণ্ডে মুখ খুলতে বেনক্রফটকে স্টার্কের আহ্বান

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে এবার মুখ খুলতে পারেন ক্যামেরন বেনক্রফট। অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার নিজের বক্তব্য প্রকাশের কথা ভাবছেন বলে জানিয়েছেন তার ম্যানেজার। বিষয়টি স্বাগতি জানিয়েছেন পেসার […]

Read on Khulna Gazette Link copied
স্যান্ডপেপার কাণ্ডে মুখ খুলতে বেনক্রফটকে স্টার্কের আহ্বান
Photo: Khulna Gazette

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে এবার মুখ খুলতে পারেন ক্যামেরন বেনক্রফট। অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার নিজের বক্তব্য প্রকাশের কথা ভাবছেন বলে জানিয়েছেন তার ম্যানেজার। বিষয়টি স্বাগতি জানিয়েছেন পেসার মিচেল স্টার্ক।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বলের ওপর স্যান্ডপেপার ঘষতে গিয়ে সম্প্রচারমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছিলেন বেনক্রফট। সেই ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের পর বেনক্রফটকে ৯ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার পান ১২ মাসের নিষেধাজ্ঞা। তদন্তে এই তিনজনকেই ঘটনার জন্য দায়ী করা হয়েছিল।

তবে ২০২১ সালে বেনক্রফট ইঙ্গিত দিয়েছিলেন, পরিকল্পনার বিষয়ে শুধু এই তিনজনই জানতেন না। অন্যরাও বিষয়টি জানতেন কি না, এমন প্রশ্নে তিনি বলেছিলেন, ‘এটা তো পরিষ্কারই।’ এরপর প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন ও স্টার্ক যৌথ বিবৃতিতে দাবি করেন, নিউল্যান্ডসে ওই টেস্টে মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না।

সম্প্রতি উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর পুরোনো বিতর্ক আবার সামনে এসেছে। বইয়ে খাজা দাবি করেছেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি দলের সবাই জানতেন। ঘটনার পর পুরো দলের সম্মিলিতভাবে দায় নেওয়া উচিত ছিল বলেও মনে করেন তিনি। তবে গত শুক্রবার সিডনিতে দীর্ঘ সংবাদ সম্মেলনে কামিন্স এই দাবি সরাসরি নাকচ করেন। তার ভাষায়, ‘সবাই জানত’- এমন বক্তব্য ‘সম্পূর্ণ ভিত্তিহীন’।

খাজার বক্তব্যের পক্ষে কথা বলেছেন ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে দলের রিজার্ভ পেসার হিসেবে থাকা চ্যাড সেয়ার্সও। রোববার তিনি জানান, দলের সবাই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানতেন।

সে বিষয়ে স্টার্ককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা তো চ্যাডকেই জিজ্ঞেস করতে হবে, তাই না?’ আর বেনক্রফটের বক্তব্য প্রকাশের সম্ভাবনা নিয়ে তার মন্তব্য, ‘বলে ফেলুক।’

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original