Wednesday, November 25, 2026 Khulna, Bangladesh
18°C Clear sky
Latest
নানান কর্মসূচীতে তালায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত 58 minutes ago তালায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বোর্ড ফি বিতরন 1 hour ago প্লাস্টিক পণ্যের দাপটে বিপন্ন বাঁশ ও বেত শিল্প: অস্তিত্ব সংকটে কারিগররা 1 hour ago দাকোপে আগুনে পুড়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি 1 hour ago পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা 1 hour ago খুলনায় শর্টগান, গুলি ও ওয়াকিটকিসহ শীর্ষ সন্ত্রাসী সিজানসহ গ্রেপ্তার ৩ 1 hour ago পাইকগাছায় পুশবিরোধী অভিযান, ৪ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা 1 hour ago জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ প্রশাসনের ক্লিয়ারেন্স ছাড়া যশোরে মেলার আয়োজন! # মাঠজুড়ে চলছে স্টল ও মঞ্চ নির্মাণের কাজ 1 hour ago
Khulna

উপকূলের মানুষের নিরাপদ পানি পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে

‘লবণাক্ততা কি দক্ষিণ-পশ্চিম উপকূলে পানির অধিকারকে বাধাপ্রাপ্ত করছে?’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় শুরু হয়েছে বিভাগীয় সংলাপ। বুধবার (২৫ নভেম্বর) নগরীর দ্যা গ্র্যান্ড খুলনায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। ফ্রেস ওয়াটার অ্যাকশান, […]

Read on Khulna Gazette Link copied
উপকূলের মানুষের নিরাপদ পানি পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে
Photo: Khulna Gazette

‘লবণাক্ততা কি দক্ষিণ-পশ্চিম উপকূলে পানির অধিকারকে বাধাপ্রাপ্ত করছে?’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় শুরু হয়েছে বিভাগীয় সংলাপ। বুধবার (২৫ নভেম্বর) নগরীর দ্যা গ্র্যান্ড খুলনায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। ফ্রেস ওয়াটার অ্যাকশান, রূপান্তর ও কোস্টাল ওয়াটার কনভেনশন এবং নেটওয়ার্ক সাউথ এশিয়ার যৌথ আয়োজনে দিনব্যাপী এই সংলাপের সূচনা হয়।

সংলাপে বক্তারা বলেন, লবণাক্ততা, নিরাপদ পানির সংকট, জলাবদ্ধতা সবমিলিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চল বাসযোগ্যতা হারাচ্ছে। ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের কারণে সমুদ্রের পানি তলদেশে এসে লবণাক্ততা বাড়ছে। উপকূলে নিরাপদ পানির তীব্র সংকট। নিরাপদ পানি শুধু মানুষের জন্য নয়, প্রাণী, ফসল সবকিছুর জন্য প্রয়োজনীয়। নদী, খাল দখলমুক্ত এবং খনন করে পানির প্রবাহ ঠিক রাখতে হবে। উপকূলের মানুষের নিরাপদ পানি পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

বক্তারা বলেন, সরকার পরিবর্তন হয় কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। পুকুর থেকে পানি শোধন করে পাইপলাইনের মাধ্যমে উপকূলের মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে নিরাপদ পানির ব্যবস্থার জন্য পর্যাপ্ত বাজেটের ব্যবস্থা করতে হবে। নিরাপদ পানি পেতে হলে সরকারকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার স্থানীয় সরকার পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন সুন্দরবন একাডেমি ট্রাস্ট, খুলনার চেয়ারপার্সন অধ্যাপক আনোয়ারুল কাদির।

কোস্টাল ওয়াটার কনভেনশনের সদস্য সচিব শামীম আরেফিনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মূল পর্ব গড়ায়। সংলাপে ‘উপকূলের সুপেয় পানি সরবরাহ নীতিমালা ও পরিস্থিতি’ শীর্ষক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা তুলে ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ও প্রধান ড. মুজিবর রহমান। উপস্থাপনায় বাংলাদেশ প্রেক্ষাপটে নীতিমালা ও বাস্তবায়ন চিত্র এবং উপকূল এলাকার জনগোষ্ঠীর সুপেয় পানির বাস্তবতা উঠে আসে।

উপস্থাপনার ওপর প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন পশুর রিভার কিপার ও পরিবেশ কর্মী নূর আলম শেখ, ওয়াটারএইড বাংলাদেশের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট সুমন সাহা, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. নাজিয়া হাসান এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ডিপার্টমেন্ট অব আরবান এন্ড রিজিওনাল প্লানিংয়ের অধ্যাপক ড. তুষার কান্তি রায়। রূপান্তরের পরিচালক ফারুক আহমেদের সঞ্চালনায় সংলাপে সম্মানীত অতিথি হিসেবে বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ঋঅঘঝঅ ইধহমষধফবংয-এর কান্ট্রি কনভেনর এবং এসকেএস ফাউন্ডেশনের অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক যোসেফ হালদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনার নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম মো: তৈমুর, পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক খোন্দকার মো: ফজলুল হক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর খুলনার পরিচালক ডা: মো: আব্দুর রহিম, জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো: নজরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা, সমাজসেবা অধিদপ্তর খুলনার উপ-পরিচালক খান মোতাহার হোসেন।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সোহরাব হোসেন, আবু হেনা মোস্তফা জামাল পপলু, কৌশিক দে, প্রবীর বিশ্বাস, পলাশ মণ্ডল, আশিক এলাহী, শামীমা সুলতানা শিলু, ইয়ামিন আলী, মোজাম্মেল হক, মো. শফিকুল ইসলাম ও প্রদীপ রায়। সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন করবেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original