নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী। শংকরপুরের ভেটেরিনারি পশু হাসপাতালে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল র্যালি,আলোচনা ও প্রদর্শণী।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। তিনি বলেন, দেশে এক সময় ভারত থেকে গরু আসতো। না আসলে গরুর মাংসের দাম বেড়ে যেতো। সেটা বন্ধ করে দেয়ার পর দেশের মানুষ খামার করেছে। সেই খামারের গরু ও দুধে দেশের চাহিদা পুরণ করে এখন বিদেশের রপ্তানী করা হ”েছ। খামারিরা অনেক টাকা আয় করে সাবলম্বী হয়েছে।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম।
জেলা প্রাণি সম্পদক কর্মকর্তা ডাক্তার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি মুরগী প্রজনন ও উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক বখতিয়ার রহমান,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, খামারি আল আমিন প্রমুখ। আলোচনা সভা শুরুর পূর্বে র্যালি বের করা হয়। এরপর ভেটেরিনারি হাসপাতাল চত্বরে করা ১৫টি স্টল প্রদর্শন করা হয়।
Continue reading at Dainik Jessore
This story was collected by Khulna Info and links back to the original publisher.