Saturday, November 21, 2026 Khulna, Bangladesh
22°C Drizzle
Latest
সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 58 minutes ago আইসিজে রায় : মিয়ানমারকে দায়ীদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান কানাডার 1 hour ago সহিংসতার পেছনে শেখ হাসিনার মদদ রয়েছে বলে অভিযোগ রিজভীর 2 hours ago রক্তের তৃষ্ণা যাদের, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না: কালিয়ায় রিজভী 2 hours ago দুর্বল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার উন্নতি ২৪ নভেম্বর 2 hours ago নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকায় জামায়াতের ১০০ দিনের কর্মসূচি 2 hours ago এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু করবেন 2 hours ago রাতভর রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্রাণ গেল অন্তত ৮ জনের 2 hours ago
Crime

আইসিজে রায় : মিয়ানমারকে দায়ীদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান কানাডার

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে কানাডা। একইসঙ্গে এ ঘটনায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার (১৯ […]

Read on Khulna Gazette Link copied
আইসিজে রায় : মিয়ানমারকে দায়ীদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান কানাডার
Photo: Khulna Gazette

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে কানাডা। একইসঙ্গে এ ঘটনায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এ রায়ে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। কানাডা এ ঐতিহাসিক রায়কে স্বাগত জানায়।

বিবৃতিতে তিনি বলেন, কানাডা দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা গণহত্যার বিষয়টি স্বীকৃতি দিয়ে আসছে। ২০১৮ সালে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স সর্বসম্মতিক্রমে এ বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করে।

এরপর থেকে রোহিঙ্গাদের সহায়তায় কানাডা ৭০০ মিলিয়ন ডলারের বেশি আন্তর্জাতিক সহায়তা দিয়েছে। পাশাপাশি মিয়ানমারের সামরিক শাসনব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ২৪০টির বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টায়ও সমর্থন দিয়ে আসছে দেশটি।

অনিতা আনন্দ বলেন, আইসিজের এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মিয়ানমারকে আদালতের সিদ্ধান্ত পূর্ণাঙ্গভাবে মেনে চলতে হবে এবং যারা এ অপরাধের জন্য দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকবে কানাডা। তাদের অধিকার ও মর্যাদা সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে দেশটি।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original