Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
19°C Clear sky
Latest
Kushtia

বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে মন্তব্যের প্রতিবাদ জামায়াতের, বক্তব্য প্রত্যাহারের আহ্বান

অনলাইন ডেস্ক: বাংলাদেশকে ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ ধরনের মন্তব্য প্রত্যাহারে ভারতীয় কর্তৃপক্ষের কূটনৈতিক...

Read on Kushtia Protidin Link copied
বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে মন্তব্যের প্রতিবাদ জামায়াতের, বক্তব্য প্রত্যাহারের আহ্বান
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:    বাংলাদেশকে ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ ধরনের মন্তব্য প্রত্যাহারে ভারতীয় কর্তৃপক্ষের কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ পাঁচ দশকেরও বেশি সময় ধরে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। মুক্তিযুদ্ধে শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা নিয়ে কোনো ধরনের হুমকি গ্রহণযোগ্য নয়। অর্জুন সিংয়ের বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর এবং আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের মানুষ অতীতেও ত্যাগের নজির স্থাপন করেছে। কোনো আধিপত্যবাদী শক্তির হুমকিতে জনগণ ভীত নয়। যেকোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক সমমর্যাদা ও সম্মানের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিংবা উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে ভারতীয় কর্তৃপক্ষকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সরকারের ব্যক্তিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও উল্লেখ করেন জামায়াতের এই নেতা। তাঁর দাবি, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

মিয়া গোলাম পরওয়ারের মতে, বাংলাদেশ সম্পর্কে ভারতের একজন মন্ত্রীর এ ধরনের বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থি এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে বক্তব্য প্রত্যাহারে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ ও কার্যকর উদ্যোগ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

The post বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে মন্তব্যের প্রতিবাদ জামায়াতের, বক্তব্য প্রত্যাহারের আহ্বান appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original